বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


মৌলভীবাজারে লাল সবুজের টিফিনের টাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:২৪ পিএম  (ভিজিট : ২২৯)
মৌলভীবাজারে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে টিফিনের টাকায় সবুজ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) লাল সবুজ উন্নয়ন সংঘ, মৌলভীবাজার শাখার উদ্যোগে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দা ও শিশুদের মাঝে প্রায় ৪০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে এলাকায় নিম ও আম গাছের চারা রোপণ করা হয়। এছাড়া জাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোপণের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের কাছে ৪০টি চারা হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়নের অপরিহার্যতা তুলে ধরা হয়। সভায় বক্তব্য দেন গ্রামের প্রবীণ শিক্ষক, স্থানীয় মসজিদের ইমাম এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিনিধিরা। তারা বলেন, বেশি বেশি বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক হাম্মাদ নূর-ই সাদী, অর্থ সম্পাদক তানজিন হোসেন, অনুষ্ঠান ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেদুয়ান আহমদ এবং সদস্য প্রীতম ও মুগ্ধ।

উল্লেখ্য। সংগঠনটির সকল সদস্য বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। তারা তাদের টিফিন থেকে টাকা জমিয়ে মাদক প্রতিরোধ, পথ শিশুদের জন্য কাজ করেন। আজ পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা আন্তরিকভাবে স্বাগত জানান এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]