মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রুদ্র-মঙ্গল’ গবেষণাপত্র প্রকাশিত
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:১৫ পিএম  (ভিজিট : ১৩)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড জার্নাল গবেষণাপত্র ‘রুদ্র-মঙ্গল’ এর নবম-দশম সংখ্যা, আগস্ট ২০২৪- ২০২৫ প্রকাশিত হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক উম্মোচন করে প্রকাশনাটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

জার্নালটির মোড়ক উম্মোচন করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন সম্পাদনা পরিষদকে আন্তরিক অভিনন্দন জানান এবং বেশি বেশি জার্নাল প্রকাশ ও প্রচারের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও জার্নালটির সম্পাদনা পরিষদের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও জার্নালটির সম্পাদক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা- প্রিন্স), নির্বাহী সম্পাদক প্রফেসর ড. আহমেদুল বারী ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দ গবেষণাপত্রের সম্পাদনা পরিষদের আরও সদস্য ছিলেন প্রফেসর ড. মো. মাহবুব হোসেন (মাহবুব বোরহান) ও প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী গবেষণাপত্র রুদ্র-মঙ্গল-এর প্রচ্ছদ করেছেন রাশেদ সুখন।

উল্লেখ্য, জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণেরও গবেষণা প্রবন্ধ মুদ্রিত হয়েছে। মোট ১০টি গবেষণা প্রবন্ধস¤^লিত প্রকাশিত জার্নালটির মূল্য তিনশত পঞ্চাশ টাকা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]