মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:১০ পিএম  (ভিজিট : ১৬)
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পৌর নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গণশুনানি।

সোমবার (২২ জুন) দুপুরে ত্রিশাল পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আরাফাত সিদ্দিকী।

ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে রাজস্ব খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ১ লাখ ৩৬ হাজার ২৮৭ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৬০ লাখ টাকা।

বাজেট ঘোষণার পাশাপাশি পৌরসভার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিক, সুধীজন ও পৌর নাগরিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করলে সেগুলোর জবাব দেন পৌর প্রশাসক মোঃ আরাফাত সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন এবং প্রধান সহকারী ইসহাক হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পৌর প্রশাসক বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পৌরবাসীর মতামত ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]