বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


লোহাগাড়ার পূর্ব বাগমুয়ায় হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা : হিফজের সফল সমাপ্তি,পাগড়ি মাথায় দীনের পথে নতুন যাত্রা
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ১৭)
পবিত্র কোরআনের আলো বুকে ধারণ করে হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা ও বিদায় উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব বাগমুয়া এলাকায় অবস্থিত হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়েছে দস্তারবন্দী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে হেফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দস্তারবন্দী করা হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। 

রাজঘাটা মাদ্রাসার সদর মুহতামিম মাওলানা শামসুল ইসলাম শিক্ষার্থীদের দস্তারবন্দী সম্পন্ন করেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লোহাগাড়া মা’মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাসেম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রয়েল কেয়ার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হাফেজ মুবিনুল হক।

সাংবাদিক আতাউর রহমান মাসুদের  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রোবায়েত হোসেন, মো. রুবেল হোসেন, ডা. আলভী হাসান, মাওলানা রশিদুল হক, মাওলানা হামিদুল হক, মাওলানা নুরুল আজিম, প্রধান শিক্ষক শাহ আলম, মকবুল আহমদ সওদাগর, মাস্টার মিজানুর রহমান, শিল্পী নাছির মাহমুদ ও হাফেজ মাওলানা আলমগীর। 

এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, গণমাধ্যমকর্মী, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য শুভকামনা।

বক্তারা বলেন, হাফেজে কোরআনরা সমাজের মূল্যবান সম্পদ। কোরআনের শিক্ষা মানুষের নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এতিম ও অসহায় শিশুদের জন্য পরিচালিত এ প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং হেফজখানা ও এতিমখানার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজঘাটা মাদ্রাসার সদর মুহতামিম মাওলানা শামসুল ইসলাম।

এ সময় সংশ্লিষ্টরা সমাজের বিত্তবানদের হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানার পাশে দাঁড়িয়ে সহযোগিতা ও সহমর্মিতার হাত প্রসারিত করার আহ্বান জানান।

প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৮৭৩-৮১২৫১৩।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]