সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


আবারও ৭-১! বিশ্বকাপে পুরোনো স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে উড়িয়ে দিল জার্মানি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:৫৯ এএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ১:১৩ এএম  (ভিজিট : ১২)
বিশ্বকাপের মঞ্চে ৭-১ স্কোরলাইন যেন জার্মানির সঙ্গেই জড়িয়ে গেছে। ২০১৪ সালে সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১২ বছর পর আবারও একই ব্যবধানে জিতে সেই স্মৃতিই ফিরিয়ে আনল জার্মানি।

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘ই’-তে নিজেদের প্রথম ম্যাচে অভিষিক্ত কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে জুলিয়ান নাগেলসমানের দল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে দিশেহারা করে তোলে জার্মানরা।

ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। ২১ মিনিটে লিভানো কোমেনেন্সিয়ার গোলে সমতা ফেরায় কুরাসাও, যা ছিল দেশটির বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল। তবে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি অভিষিক্তরা। প্রথমার্ধের শেষদিকে নিকো শ্লটারবেক ও কাই হাভার্টজ (পেনাল্টি) গোল করে জার্মানিকে স্বস্তির ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন, ডেনিজ উনদাভ এবং নিক ভোল্টেমাডের গোল উৎসবে ৭-১ ব্যবধানের জয় নিশ্চিত করে ইউরোপীয় পরাশক্তিরা।

বিশ্বকাপ অভিযান বড় জয়ে শুরু করায় গ্রুপ ‘ই’-তে তিন পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানেও দারুণ সুবিধা পেল জার্মানি। অন্যদিকে, নিজেদের প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া কুরাসাও হারলেও বিশ্বকাপের প্রথম গোলের স্মৃতি নিয়ে মাঠ ছাড়ে।

গোলদাতারা:

জার্মানি: ফেলিক্স এনমেচা (৬'), নিকো শ্লটারবেক (৩৮'), কাই হাভার্টজ (৪৫+৪', পেনাল্টি), জামাল মুসিয়ালা (৪৭'), নাথানিয়েল ব্রাউন (৬৮'), ডেনিজ উনদাভ (৭৮'), নিক ভোল্টেমাডে।
কুরাসাও: লিভানো কোমেনেন্সিয়া (২১')।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]