সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:

জোড়া উইকেট হারাল বাংলাদেশ
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ১৩)
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২ রানের মাথায় বিদায় নেন সৌম্য সরকার। এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। 

দুই জন মিলে অজি পেসারদের ভালোই সামাল দিচ্ছিলেন। বিপত্তি বাধে পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে। ম্যাট রেনশ’র বলে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম। তাতেই ভেঙে যায় শান্তর সঙ্গে ৫১ রানের জুটি। ১০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৫৩ রান ২ উইকেট।

নাজমুল শান্ত রয়েছেন ২১ রানে ব্যাট করছেন। এ ছাড়া নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন লিটন দাস। এদিন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ থাকছেন বিশ্রামে। যে কারণে এই ম্যাচে দলের দায়িত্ব সামলাচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এ ছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানাকেও। দুই জনের বদলে নতুন করে দলে এসেছেন শেখ মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম। 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। 

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]