শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিলেন বেলজিয়ামের গোলরক্ষক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ৬)
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা ভাবছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া। যুক্তরাষ্ট্রের সিয়াটলে মিশরের বিপক্ষে বেলজিয়ামের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

২০১১ সালে অভিষেক হওয়া ৩৪ বছর বয়সী এই খেলোয়াড় জাতীয় দলের হয়ে ১০৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের পরে গ্লাভস জোড়া তুলে রাখারই ইঙ্গিত দিলেন।

অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‌এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত কি না, তা আমি জানি না, তবে এই টুর্নামেন্টের পর আমি খেলা চালিয়ে যাব কি না, তা বলার সময় আছে হয়তো কিছুটা।’

তবে আরো কয়েক বছর ক্লাব ফুটবল খেলে যেতে চান।

তাই দীর্ঘ ক্যারিয়ারের জন্য শরীরকে অতিরিক্ত চাপ থেকে মুক্ত রাখা জরুরি বলে যোগ করেন তিনি।
গত দেড় বছরে একের পর এক ছোট-বড় শারীরিক সমস্যা ও ইনজুরি ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন বলেও জানান তিনি। 

বেলজিয়াম দলে সেনে ল্যামেন্স এবং মাইক পেন্ডারসের মতো অনেক প্রতিভাবান তরুণ গোলরক্ষক উঠে আসছেন, যাদের হাতে তিনি দলের দায়িত্ব বা ‘মশাল’ তুলে দিতে চান। 

তবে তিনি পুরোপুরি দরজা বন্ধ করে দেননি।

টুর্নামেন্টে বেলজিয়াম যদি অসাধারণ পারফর্ম করে এবং দলের ভেতরের পরিবেশ চমৎকার থাকে, তবে বিশ্বকাপের পর কোচ, টেকনিক্যাল ডিরেক্টর এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]