শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


সৌম্য-শান্তর বিদায়, ১০০ পেরিয়েও চাপে বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ১১)
শুরুর ধাক্কা সামলে তানজিদ তামিমের বিদায়ের পর ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে উইকেটে সেট হয়েও হাফ সেঞ্চুরির দেখা পাননি দুই টপ-অর্ডার ব্যাটার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তাদের দ্রুত বিদায়ে লক্ষ্য তাড়া করতে গিয়ে কিছুটা চাপে পড়েছে টাইগাররা।

শুরু থেকেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিলেন দীর্ঘদিন পর একাদশে ফেরা সৌম্য সরকার। তবে ফিফটির দোড়গোড়ায় এসে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ৪৭ বলে ৪২ রানের ইনিংস খেলে সৌম্য আউট হয়। এতে ভাঙে শান্তর সঙ্গে গড়া দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি।

সৌম্যর বিদায়ের পর নতুন ব্যাটার লিটন দাসকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহকে ১০০ রানে নিয়ে যান শান্ত। তবে সৌম্যর মতো শান্তও হাফ সেঞ্চুরির দেখা পাননি। ৪১ রান করা শান্তকে সাজঘরের পথ দেখান অজি পেসার রাইলি মেরিডিথ। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেও আম্পায়ার প্রথমে আউট দেননি। তবে অজিরা রিভিউ নিলে দেখা যায় বল শান্তর ব্যাটের কানা ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা পড়েছে। ফলে আম্পায়ার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। ১০০ রান পার করার পরপরই দুই সেট ব্যাটারকে হারিয়ে এখন কিছুটা ব্যাকফুটে স্বাগতিকেরা।

১৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৫। ক্রিজে লিটন দাসের সঙ্গী তাওহিদ হৃদয়। জয়ের জন‍্য ২২ ওভারে ৮৭ রান চাই স্বাগতিকদের।

দ্বিতীয় বলে তানজিদের বিদায়, রিভিউতে বাঁচলেন শান্ত

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। বার্টলেটের তোপে কোনো রান তোলার আগেই সাজঘরে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৩ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন এই ওপেনার। ফলে খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

তানজিদকে ফেরানোর পরের বলে আরও এক উইকেট পেতে পারতেন বার্টলেট। এবার তার বলে ফিরতি ক্যাচ তুলে দিয়েছিলেন নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। কিন্তু নিজের ফলো-থ্রু শেষ করে বলটি আর তালুবন্দী করতে পারেননি বার্টলেট। জীবন পান শান্ত। তবে পরের ওভারে শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অজি বোলার। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। পরে টিভি রিপ্লে ও ট্র্যাকিংয়ে দেখা যায়, বল সরাসরি স্টাম্পের ওপর দিয়ে চলে যেত। ফলে রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান শান্ত। এরপর দ্বিতীয় ওভারে এসে একটি ওয়াইড বল থেকে স্কোরবোর্ডে প্রথম রানের দেখা পায় বাংলাদেশ।

এর আগে মিরপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে থেমেছিল অস্ট্রেলিয়ার ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে আগুন ঝরিয়ে ৩টি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে বৃষ্টির কারণে ওভার কেটে নেওয়ায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়িয়েছে ৪১ ওভারে ১৯২ রান। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]