শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


জনসেবায় অনন্য রাঙ্গুনিয়ার ইউএনও নাজমুল হাসান: দূর হচ্ছে জটিল ভোগান্তি, মিলছে তাৎক্ষণিক সমাধান
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ১২)
"জনসেবায় প্রশাসন"—এই প্রতিপাদ্যকে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিয়ে চলেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং নাগরিক ভোগান্তি কমাতে তাঁর ব্যতিক্রমী উদ্যোগ ও কর্মতৎপরতা ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রতিটা কর্মদিবসেই নিয়মিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন ইউএনও। তবে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় বুধবারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতি বুধবার উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা জটিল দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সমস্যাগুলোর শুনানির দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে যথাযথ নোটিশ প্রেরণপূর্বক গণশুনানি গ্রহণ করে আইনগতভাবে এ সব জটিল সমস্যার সমাধানের সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। এতে করে বছরের পর বছর ধরে ঝুলে থাকা অনেক সামাজিক, প্রাতিষ্ঠানিক ও পারিবারিক বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি ঘটছে।

ব্যতিক্রমী এই সেবা কার্যক্রমে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান তাঁর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং আন্তরিকতাপূর্ণ আচরণ দিয়ে সেবাপ্রার্থীদের মনের গভীরে জায়গা করে নিয়েছেন। সেবা নিতে আসা সাধারণ মানুষ অত্যন্ত সন্তুষ্টি নিয়ে ঘরে ফিরছেন।

সরেজমিনে বুধবারের শুনানিতে আসা কয়েকজন সেবাপ্রার্থীর সাথে কথা বলে জানা যায়, আগে যে সব জটিল সমস্যা নিয়ে বছরের পর বছর বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো, এখন ইউএনও স্যারের কার্যালয়ে এসে নোটিশের মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে তা খুব সহজেই সমাধান হয়ে যাচ্ছে। প্রশাসনের এই আন্তরিকতায় তাঁরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

এই বিশেষ সেবা উদ্যোগ সম্পর্কে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন—"জনগণকে সেবা দেওয়াই প্রশাসনের মূল কাজ। আমরা প্রতিটি কর্মদিবসেই সাধারণ মানুষের কথা শুনি এবং সেবা নিশ্চিত করার চেষ্টা করি। তবে কিছু কিছু জটিল দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সমস্যা থাকে, যা একতরফাভাবে সমাধান করা সম্ভব হয় না। সে জন্য প্রতি বুধবার আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে নোটিশের মাধ্যমে ডেকে গণশুনানির আয়োজন করি। উভয় পক্ষের বক্তব্য শুনে আইনগতভাবে এর স্থায়ী ও সর্বোচ্চ সমাধানের প্রচেষ্টা চালানো হয়। আমাদের মূল লক্ষ্য হলো, কোনো সেবাপ্রার্থী যেন উপজেলা প্রশাসন থেকে নিরাশ হয়ে ফিরে না যান। সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও স্বচ্ছ উপায়ে পৌঁছায়, সে লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।"

রাঙ্গুনিয়া উপজেলার সচেতন নাগরিক সমাজ মনে করছেন, ইউএনও নজমুল হাসানের এই মানবিক ও জনবান্ধব উদ্যোগের ফলে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সাধারণ মানুষের মাঝে প্রশাসনের প্রতি আস্থা ও বিশ্বাস বহুণ বৃদ্ধি পেয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]