রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ত্রিশাল ছাত্রদল
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ পিএম  (ভিজিট : ২৭)
সম্প্রতি প্রকাশিত এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষার ফলাফলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ছাত্রদল।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় টিসিসি কমিউিনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ মাহবুবুর রহমান লিটন।

উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, এসময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন ও মোঃ আব্দুল আউয়াল ফরাজী, ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক মাহবুব, ত্রিশাল পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রহমান রনি প্রমূখ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]