রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লায়ন হেলাল
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম  (ভিজিট : ৩০)
আওয়ামী লীগের দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের ক্ষত কাটিয়ে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

তিনি বলেন, অতীতে জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। অন্যদিকে বিএনপি জনগণের কষ্ট লাঘব, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রতিটি নাগরিকের ন্যূনতম মর্যাদা নিশ্চিত করার রাজনীতি করছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়ার হোটেল গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টের হলরুমে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

চিকিৎসা সহায়তা পাওয়া রোগীদের মধ্যে রয়েছেন—লোহাগাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমিদার পাড়ার ক্যান্সারে আক্রান্ত মিনা আক্তার, আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়ার আবুল হাশেম এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৌলত পাড়ার হৃদরোগে আক্রান্ত ইশরাত জাহান মাওয়া।

অনুষ্ঠানে লায়ন হেলাল উদ্দিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের অর্থ ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, দুর্নীতি এবং অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে ক্ষত তৈরি হয়েছে, তার বোঝা এখনো দেশকে বহন করতে হচ্ছে। ক্ষমতাকে জনগণের সেবার পরিবর্তে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়েছে।

তিনি বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। মানুষ যখন অসুস্থতা, দারিদ্র্য কিংবা সংকটে পড়ে, তখন তার পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতির পরিচয়।

লায়ন হেলাল আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণমুখী রাজনীতির ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সামাজিক নিরাপত্তা ও সরকারি সহায়তার আওতায় আনার লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, মানুষের জীবনযাত্রার সংকট মোকাবিলায় নেওয়া উদ্যোগগুলোর মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। এর মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের সামাজিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি রাষ্ট্রীয় সহায়তাকে আরও লক্ষ্যভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি অতীতের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ নির্মাণের দায়িত্ব নিয়েছে। সেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ—যেখানে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা কোনো দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়; নাগরিকের প্রয়োজন ও অধিকার বিবেচনায় পৌঁছে দেওয়া হবে। সরকারের পাশাপাশি অসহায় মানুষের সহায়তায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল ও হাজি রফিকুল আলম।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ রহিম, এম এ কাশেম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জকরিয়া, জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নুরুল হক সওদাগর, নুরুল আলম জিকু, নুরুল কবির, ইমামুল আবেদীন রিপন, রফিক আহমদ, শহিদুল আলম, মোবারক হোসেন বাবু, দেলোয়ার হোসেন চৌধুরী, মোক্তার আহমদ, খোরশেদ আলম, এস এম সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাচ্চু, নাছির উদ্দিন, ফেরদৌস, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, নুরুল কোম্পানী, এস এম রেজাউল বাছির চৌধুরী, জেলা যুবদল নেতা নাজিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মুসলিম উদ্দিন, নজরুল ইসলাম, বাহাদুর চৌধুরী, শওকত, শিহাব উদ্দিন, আবু হেনা, হেলাল উদ্দিন, কাইছার আহমেদ মুন্না, দিদারুল ইসলাম, রাকিব আদনান বাচ্চু, বাবর, গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা এহসান আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির, সদস্য সিয়ামুল ইসলাম সায়েম, মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী, ছাত্রদল নেতা আরমান উদ্দিন, খোরশেদ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]