মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত শান্তিরক্ষীদের প্রতি সরকারের স্যালুট: শামা ওবায়েদ
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : )
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সদস্যদের অবদানের প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা যে ত্যাগ স্বীকার করেন, দেশের মানুষ অনেক সময় তার প্রকৃত মূল্যায়ন করতে পারেন না। দেশের সম্মান সমুন্নত রাখতে তারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। সেজন্য সরকারের পক্ষ থেকে তাদের স্যালুট।”  

সোমবার (৮ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) আয়োজিত ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শামা ওবায়েদ ইসলাম বলেন, “আফ্রিকার বিভিন্ন দেশে সম্মেলনে অংশ নিতে গিয়ে আমি বাংলাদেশি শান্তিরক্ষীদের কাজের প্রশংসা শুনেছি। তখন উপলব্ধি করেছি, তারা যে অর্জন ও সুনাম দেশের জন্য বয়ে আনছেন, আমরা অনেকেই তার গভীরতা বুঝতে পারি না। তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন।”  

শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “প্রত্যেক পরিবার তাদের বাবা, স্বামী কিংবা ভাইকে এমন এক দায়িত্বে পাঠান, যেখান থেকে তিনি নিরাপদে ফিরে আসবেন কিনা, তার কোনও নিশ্চয়তা থাকে না। তারপরও দেশপ্রেম ও বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকেই তারা এই ত্যাগ স্বীকার করেন।”  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমি ব্যক্তিগতভাবে শান্তিরক্ষীদের স্যালুট জানাই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাদের প্রতি স্যালুট জানাই। পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় শান্তিরক্ষীদের কল্যাণ ও প্রয়োজনীয় বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”  

ভবিষ্যতেও ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “যেকোনও প্রয়োজনে আপনারা আমাদের কাছে এলে আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবো।”  

ডিজাব সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক এবং সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ, বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর (অব.) এম এম জসিম উদ্দিন ভূঁইয়া এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডোর মোহাম্মদ মুশতাকুর রহমান (এলপিআর)সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিজাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সৈয়দ আব্দুল হাদী
গাজীপুরে চাঁদাবাজীর অভিযোগে যুবদল নেতাকে গাছের সাথে বেধে রাখে জনতা
সুন্দরবনের নৌপথে ভারতগামী জাহাজে সশস্ত্র ডাকাতির চেষ্টা
ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

চালকের ছদ্মবেশে ছিনতাই, মালামালসহ গ্রেপ্তার দুই
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
কোটা থাকলেও শ্রমিক পাঠাতে ব্যর্থ বাংলাদেশ, হারানোর ঝুঁকিতে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]