রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


সংসদের বাজেট অধিবেশন শুরু রবিবার
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : )
আগামীকাল রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। 

আজ শনিবার এক বিবৃতিতে জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।

এর আগে গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ সচিবালয়।
 
সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রপতির এই আদেশ জারির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ঢাকার শেরেবাংলানগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে। মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে।

এদিকে বাজেট অধিবেশন ঘিরে নিরাপত্তায় শনিবার থেকে (৬ জুন) রাজধানীর বেশ কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি ও সচেতনতামূলক সভায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল
ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ঘুষের দায়ে ইন্দোনেশিয়ায় মন্ত্রী গ্রেপ্তার
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]