বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ৭০ জনকে গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : )
চট্টগ্রামে নিষদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুমতিহীন মিছিলে অংশগ্রহণের অভিযোগে পুলিশ ৭০ জনকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানিয়েছেন, সোমবার সকালে শহরের বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে এই গ্রেপ্তার সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অংশগ্রহণকারীরা চিহ্নিত করা হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ শাখার নেতা-কর্মীরা এই অনুমতিহীন মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীদের মতে, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত দিক থেকে শুরু হয়ে মিছিলটি জিইসি মোড় পর্যন্ত এগিয়ে যায়। এ সময় অংশগ্রহণকারীরা 'জয় বাংলা' এবং 'শেখ হাসিনা আসবে' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পুলিশ জানিয়েছে যে এই অভিযান চলমান রয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]