বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


দীর্ঘ ২৫ বছর পর এক ফ্রেমে রাংগুনীয়া কলেজ ছাত্রদলের ২০০১ কমিটির নেতৃবৃন্দ
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : )
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আবার এক ফ্রেমে বন্দি হলেন রাংগুনীয়া কলেজ ছাত্রদলের ২০০১ সালের কমিটির সাবেক নেতৃবৃন্দ। সম্প্রতি রাংগুনীয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত 'অনূর্ধ্ব-১৬ আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬' এর ফাইনাল খেলা উপভোগ করতে এসে সাবেক এই ছাত্রনেতারা এক মিলনমেলায় মিলিত হন।

২০০১ সালের কমিটির পর দীর্ঘ ২৫ বছর কেটে গেলেও সাবেক ছাত্রনেতাদের পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক সুসম্পর্ক যে এতটুকু ম্লান হয়নি, খেলার মাঠে তাঁদের এই একসঙ্গে উপস্থিতি তারই প্রমাণ দেয়।
খেলা দেখতে আসা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক রাংগুনীয়া কলেজ ছাত্রদলের সভাপতি হাবীবুর রহমান হাবীব, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, সাবেক ভিপি আনসুর, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফিরোজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু, ছাত্রনেতা ইকবাল এবং সাবেক ছাত্রনেতা ইসমাইলসহ তৎকালীন সময়ের আরও বেশ কয়েকজন সক্রিয় কর্মী ও শুভাকাঙ্ক্ষী।

খেলার বিরতিতে সাবেক ছাত্রনেতারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং অতীতে ছাত্ররাজনীতির সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করেন। দীর্ঘদিন পর প্রিয় সহযোদ্ধাদের একসাথে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, রাজনীতি যার যার জায়গায় থাকলেও সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন চিরন্তন। দীর্ঘ ২৫ বছর পর ২০২৬ সালে এসে এভাবে একসাথে হওয়া এবং তরুণদের খেলাধুলা উপভোগ করার মুহূর্তটি তাঁদের দারুণভাবে উজ্জীবিত করেছে। রাংগুনীয়া উপজেলা প্রশাসনের এই ক্রীড়া উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে মাঠমুখী করার এমন আয়োজন প্রশংসনীয়।
খেলার মাঠে সাবেক এই ছাত্রনেতাদের একসাথে দেখে গ্যালারিতে উপস্থিত বর্তমান প্রজন্মের নেতাকর্মী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝেও বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]