বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ফরিদপুরের সালথায় পূর্বশত্রুতার জেরে দুই দলের সংঘর্ষে আহত-১৫, বাড়িঘর ভাংচুর
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : )
ফরিদপুরের সালথায় গ্রাম দুই দলের সংঘর্ষে ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় উভয়পক্ষের ৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে সংঘর্ষকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (১লা জুন) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামে এসংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে চরবাংরাইল গ্রামে মনি মোল্যার সমর্থক রুহুল ফকির (২৭) কে মারধর করে বিল্লাল মুন্সীর সমর্থক আহাদ মুন্সী (২৬)। এরই জেরধের দুইপক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-সড়কী, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন সময়ে উভয়পক্ষের ৫টি বসতঘর ভাংচুর করে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসহায় রুহুল ফকিরের মা জানান আমার ছেলে ঢাকা থাকে সেখানে কাজ করে ঈদের পরের দিন সে বাড়িতে আসে গতকাল সন্ধ্যার পরে সে বাড়িতে খাবার খেতে ঘরে ঢুকে কিছুক্ষণ পরই  সাকিল মুন্সী ( মার্ডার কেসের আসামি)  আক্কাস মুন্সী, সবুর সুন্সী আহাদসহ  কয়েকজন আমার ঘরের ভিতর এসে রুহুল কে রামদা দিয়ে কোপ দেয় ঐ সাকিল মুন্সী ও অন্যরা হাতুরী দিয়ে পিটিয়ে রক্তাত্ত করে ফেলে যায় আমি এর পূর্ণ্য বিচার চাই।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, চরবাংরাইল গ্রামে বিল্লাল মুন্সীর সমর্থক আহাদ মুন্সীর সাথে মনি মোল্যার সমর্থক রুহুল ফকিরের মারামারীকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এঘটনায় ১৫ জনের মতো আহত হয়েছে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এবিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]