বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


নিষিদ্ধ হয়েও রাজপথে ছাত্রলীগ, চট্টগ্রামের দুই জায়গায় ঝটিকা মিছিলে চাঞ্চল্য
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : )
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রামে প্রকাশ্যে মিছিল বের করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সোমবার (১ জুন) নগরের জিইসি মোড় এবং আনোয়ারার চাতরী চৌমুহনী — একই দিনে দুটি আলাদা স্থানে এই ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।

জানা গেছে, ছাত্রলীগের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা এই মিছিলের আয়োজন করে। নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিল শুরু হয়ে জিইসি মোড়ের দিকে এগিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে থাকা ব্যানারে স্পষ্টভাবে 'এমইএস কলেজ ছাত্রলীগ' লেখা ছিল। মিছিলে 'জয় বাংলা' ও 'শেখ হাসিনা আসবে'সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

একই দিন সকাল আটটার দিকে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায়ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। প্রায় দেড় মিনিটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে পড়ে। তবে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। তিনি জানান, অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]