বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, মূল আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তিতে চাঞ্চল্য
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : )
চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণিতে পড়া এক মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোররাতে রাউজান থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং অন্য অভিযুক্তদের বিষয়েও তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (১ জুন) ভোর সাড়ে চারটার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. ফারুককে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। সে আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথমে একটি মুদির দোকানে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে ফারুক। এরপর আরও কয়েকজন মিলে শিশুটিকে পাশের বিলে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত ও অত্যন্ত নৃশংস।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক নিজের অপরাধ স্বীকার করেছে এবং এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের বিষয়েও বিস্তারিত তথ্য দিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]