বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : )
 
শেরপুরে গর্ভবতী নারীর সন্তান প্রসব করাতে গিয়ে এক নারী স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক চুরির ঘটনা ঘটেছে। 

গত ৩০ মে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আর এ ঘটনায় সন্দেহের তীর উঠেছে স্থানীয় মাদক মামলার আসামী রাসেল মিয়ার বিরুদ্ধে। 

এঘটনায় ভুক্তভোগী স্বাস্থ্য সহকারী মোছা: শাহিনা দরুদা বেগমের স্বামী মো: জহুরুল হক বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূ্ত্র ও এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী জানা গেছে, গতকাল রাতে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী শাহিনা বেগম বানিয়াপাড়া এলাকার বাসিন্দা নুরজাহান বেগমের ডাকে সাড়া দিয়ে তার মেয়ের নবজাতক সন্তান প্রসব করাতে গেলে সেসময় শাহিনা বেগমের স্বামী জহুরুল হক তার ডিসকভার ১২৫ সিসি  মোটরসাইকেলটি বাড়ির পাশে আঙিনায় রেখে দিলে সেখান থেকেই গাড়িটির লক ভেঙে চুরি করা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী ও স্থানীয় মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান সহ উপস্থিত সবাই সন্দেহ করেন এই চুরির ঘটনার সাথে রাসেল মিয়া জড়িত। অনেকে তাকে গভীর রাতের আঁধারে গাড়িটি চালিয়ে যেতে দেখেছেন। 

এব্যাপারে রাসেল মিয়া বলেন, জহরুল হকের সাথে তার কথা হয়েছিল কিন্তু সে বাইক চুরি করেনি। তাহলে কে চুরি করেছে জানতে চাইলে সে একেক সময় একেক বক্তব্য প্রদান করে।

ভুক্তভোগী জহুরুল হক বলেন, রাসেল দোকানে আমাকে বসে থাকতে দেখে নাম পরিচয় জিজ্ঞেস করে। এর কিছুখনের মধ্যে বাইকসহ সে হাওয়া হয়ে যায়। আমি নিশ্চিত সে একাজ করেছে। আমার গাড়িটি আমি ফেরত চাই। "

এব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]