বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


সালথার ফুকরায় জাঁকজমকপূর্ণ প্রিতি ফুটবলম্যাচ অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : )
সোনাপুর বাসীর অঙ্গিকার, মাদক করবো পরিহার- এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার (৩০মে) বিকাল ৫ ঘটিকায় ঐতিয্যবাহী ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পরবর্তী প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 
সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী মুহাঃ ছরোয়ার হোসেন এর ব্যবস্থাপনায়  ডাঃ মোঃ কাওছার আলী সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হাসান মুন্সী(৭নং ওয়ার্ড), মোঃ হাসান মতিউর রহমান (টুকু মিয়া), মোঃ সাব্বির মাতুব্বর,মোঃ তুরাব মৃর্ধা,মোঃ ছেমেল মাতুব্বর,মোঃ দেলোয়ার মাতুব্বর, মোঃ বাশার মুন্সী,মো বিপ্লব ফকির,মোঃ মোফাজ্জেল মাতুব্বর,শ্রী নিরঞ্জনসহ ফুটবলপ্রেমী হাজার দর্শক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডাঃ মোঃ কাওছার আলী  তার বক্তব্যে বলেন ধরণের খেলা অনুষ্ঠিত হলো সমাজের কিছুটা সময় হলেও যুব সমাজ মাদক থেকে বিরত থাকবে, এই মাঠে যারা ফ্যাসাদ সৃষ্টি করবে তাদের কে এখানে খেলতে দেওয়া  হবেনা, আসুন আমরা ফুটবল খেলাকে হ্যাঁ বলি মাদক কে না বলি। 
ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হাসান (মেম্বার) বলেন এ ধরনে খেলা আয়োজন করলে মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন সূদৃঢ় হবে কাইজ্জা ডাংগা থেকে দুরে থাকবে। 
মুঠোফোনে উক্ত খেলার ব্যবস্থাপক মুহাম্মদ ছরোয়ার হোসেন বলেন আমি সমাজের বৃত্তবানদের প্রতি অনুরোধ করবো  আপনারা ইচ্ছা করলে বিভিন্ন খেলার আয়োজন করতে পারেন যেটা সমাজের জন্য অনুপ্রানীত হতে পারে আসুন আমরা সকলে মিলে সুন্দর একটি মাদকমুক্ত  ও দাঙ্গামুক্ত ইউনিয়ন গড়ি।
জাঁকজমক পূর্ণ  এই ঈদ পরবর্তী  আনন্দময় প্রীতি ফুটবল ম্যাচে (কাঠমিস্ত্রি) বনান (রাজমিস্ত্রি)  একাদশ অংশ গ্রহণ করেন। এ প্রীতি ম্যাচে  (রাজমিস্ত্রি) একাদশ ০২ গোলে কাঠমিস্ত্রি একাদশকে  পরাজিত করে। খেলা শেষে ডাঃ মোঃ কাওছার আলী ও হাসান মেম্বার পুরস্কার বিতরণ করেন।
আয়োজিত খেলা উপভোগ করে হাজার দর্শক, আশেপাশের গ্রাম থেকে আগত লোকজন বলেন আশা করি মুহাঃ ছরোয়ার ভাই এ  ধরণের খেলা মাঝে মধ্যে আয়োজন করে  আমাদের একটু বিনোদনের ব্যবস্থা করবেন।
মোঃ মোশাররফ হোসেন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]