বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


মালদ্বীপ সফরে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৩৩ পিএম  (ভিজিট : ১৫)
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান চার দিনের ব্যক্তিগত সফরে মঙ্গলবার (২৮ জুলাই) মালদ্বীপে পৌঁছেছেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়ে তিনি বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নাসিরনগর উপজেলার প্রবাসী বাংলাদেশি, মালদ্বীপ বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় প্রবাসী সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা ফরহাদ হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি।

সফরকালে সংসদ সদস্য এম এ হান্নান মালদ্বীপে অবস্থানরত তার নির্বাচনী এলাকার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, কল্যাণমূলক উদ্যোগ এবং নাসিরনগরের সার্বিক উন্নয়ন-পরিকল্পনা নিয়ে তাদের মতামত গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এম এ হান্নান বলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের প্রবাসীরা ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট প্রদান করে তাকে নির্বাচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সরাসরি মতবিনিময় করাই এই ব্যক্তিগত সফরের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে প্রবর্তিত প্রবাসী কার্ড কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকার যোগ্য সব প্রবাসীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের অন্যান্য সংসদ সদস্যদেরও নিজ নিজ নির্বাচনী এলাকার প্রবাসীদের এ সুবিধার আওতায় আনার আহ্বান জানান।
এম এ হান্নান মালদ্বীপে বসবাসরত নাসিরনগরের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীদের শ্রম, ত্যাগ ও বৈধ রেমিট্যান্স দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রধান চালিকাশক্তি








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]