বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


আন্তর্জাতিক বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্হা স্কটল্যান্ড শাখার আহবায়ক কমিটি গঠন
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:২৫ পিএম  (ভিজিট : ৩৫)
বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে শেকড়ের সুর ছড়িয়ে দেওয়া ও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে পরিচিত করা এবং বাউল ও লোকসংগীত সংস্কৃতি, ঐতিহ্যের ধারাকে ধরে রাখা ও চর্চ্চা অব্যাহত রাখতে স্কটল্যান্ডের রাজধানী এডিনবড়ায় ১৫ জুলাই ২০২৬ইং সাত সদস্য বিশিষ্ট "আন্তর্জাতিক বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্হা স্কটল্যান্ড শাখার একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে রবিন হোসাইন, জেমস রোজারিও, নন্দন বড়ুয়া, কল‍্যাণ চক্রবর্তী, রাজা সেলিম, মলয় সরকার, মিরস্লাভা হক ইগ্নদোভ ও মলয় সরকারকে সদস্য এবং শাহ ইমদাদুল হক বাবুকে আহবায়ক ও আজিম মাহমুদ সুমনকে সদস্য সচিব মনোনীত করা হয়।

উল্লেখ যে, আগামি তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার অনুমতি প্রদান করেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্হা কেন্দ্রীয় কমিটির সভাপতি বাউল শফি মন্ডল। এ সময় উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরদার হীরক রাজা, অধ্যাপক তারেক রেজা, অধ্যাপক জাহিদুল কবির, বাউল ডলি মন্ডল, জোহরা জেমি, আহবায়ক কমিটির সদস্যবৃন্দ সহ সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এডিনবড়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।

উল্লেখ্য, ২০০৫ সালে ইউনেস্কো বাংলাদেশের বাউল গানকে ‘বিশ্বের মৌখিক ও বিমূর্ত ঐতিহ্য’ (ফোক কালচারাল হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেয়। সেই সাংস্কৃতিক উত্তরাধিকার ধরে রাখতে এবং বিশ্বমঞ্চে বাঙালির লোকজ ঐতিহ্যকে শক্তিশালী করাই এই কমিটির মূল লক্ষ্য।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]