বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি: গৃহবধূ নিখোঁজ, শিশুসহ হাসপাতালে ৫
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : )
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (১৯) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা অপর ৫ আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে এক শিশুসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
 
​আজ সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কনিকা দাশ কোদালা ইউনিয়নের জেলে পাড়ার রুবেল দাশের স্ত্রী।
 
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের জেলে পাড়ার বাপের বাড়ি থেকে নবদম্পতি কনিকা দাশ ও রুবেল দাশ পরিবারের অন্য সদস্যদের নিয়ে নৌকায় করে চন্দ্রঘোনা কদমতলী মিনার পাড়ায় (মৃত দুলাল দাশের বাড়ি) শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি কর্ণফুলী নদীর মাঝপথে পৌঁছালে হঠাৎ তীব্র ঝড়ো হাওয়ার কবলে পড়ে উল্টে যায়।

​নৌকাডুবির পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে নদী থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন— রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ(২৫) স্বামী রুপন ঘোষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন ৫ জনের মধ্যে শিশু রাজ ঘোষ(২) আশঙ্কাজনক। অনিশ ঘোষসহ তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গৃহবধূ কনিকা দাশ নিখোঁজ রয়েছেন।

রাঙ্গুনিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্জুন বড়ুয়া জানান, নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন। চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল পৌঁছালেই তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে।


​ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি বেলায়েত হোসেন এবং রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন।


​ওসি জহির উদ্দিন জানান, "নৌকাডুবির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যৌথভাবে কাজ করছে। নদী থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।"কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি: গৃহবধূ নিখোঁজ, শিশুসহ হাসপাতালে ৫।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]