বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতার
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : )
জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ  ৩ ডাকাত গ্রেফতার

পুলিশ সুপার, চট্টগ্রাম এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম হলো দেশের বিভিন্ন থানার ২৯টি মামলার আসামি মোঃ নুর নবী প্রকাশ রাসেল (৩৬)। তার পিতা মৃত গিয়াস উদ্দিন পাটোয়ারী এবং মাতা রুপবান বেগম। তার গ্রামের বাড়ি পশ্চিম বড়দেইল (আলাবক্স পাটোয়ারী বাড়ি), ৯নং ওয়ার্ড, ৯নং বুড়িরচং ইউনিয়ন, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী। এছাড়াও গ্রেফতারকৃত অপর দুইজন হলো
১। কালাম (২৮), পিতা: মৃত মোঃ রশিদ, মাতা: মৃত আয়েশা, গ্রাম: লগ্নশ্বর, ৯নং ওয়ার্ড, থানা: লালমাই, জেলা: কুমিল্লা ২। সেলিম (২০), পিতা: কুদ্দুস, মাতা: সেলিনা, গ্রাম: চরকাচিয়া, ৯নং ওয়ার্ড, ৮নং মোল্লারহাট ইউনিয়ন, থানা: রায়পুর, জেলা: লক্ষ্মীপুর।

অভিযানকালে জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মাওলানা শফিউল আলম নিজামী সড়কের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের ব্যবহৃত ০২টি পিকআপ গাড়ি এবং দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়। ২৬/০৫/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতার মাধ্যমে সম্ভাব্য বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামরা রুজু করা হয়েছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]