বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


পরিবহনগুলো নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদযাত্রা সার্থক হবে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:৪৮ পিএম   (ভিজিট : )
মাননীয় মন্ত্রী, শেখ রবিউল আলম বলেন, ঈদ যাত্রাকে নিবিঘ্নে সুন্দর করার জন্য, মনোরম করার জন্য, প্রায় ঢাকাতে নিয়মিত স্টেক হোলডারদের নিয়ে নিয়মিত মিটিং করে থাকি। এবার আপনাদের কাছে এসেছি একটাই কারন যারা মঞ্চে আছেন এবং মঞ্চের সামনে আছেন, তাদেরকে দায়িত্ব দিতে এসেছি। পাশাপাশি আপনাদের দায়িত্ব আমাদের উপর আছে সেই জন্য আপনারা আমাদের সরকারি ভাবে নির্বাচিত করেছেন এবং রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব দিয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জন সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আমার বিশ্বাস শ্রমিক নেতা যারা আছেন তারা যদি দায়িত্বশীল হন, পরিবহন মালিক আছেন তারা যদি রাস্তায় দায়িত্ববান হন গাড়ির ফিটনেস, গাড়ির ড্রাইভার চিহ্নিত করে, গাড়ির নিয়ম মেনে যদি গাড়ি চালান, স্থানীয় পুলিশ, হাইওয়ে পুলিশের দায়িত্বশীল অফিসার আছেন তারা যদি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চলতে বাধ্য করতে পারেন তাহলে নিরাপদে  ঈদ যাত্রা করতে পারবো। 

মালিক যারা আছেন, শ্রমিক নেতা যারা আছেন, ড্রাইভারের প্রতিনিধি যারা আছেন, আপনারা যদি শৃঙ্খলাটা মানেন, ট্রাফিক আইনটা মানেন, আপনারা যদি যার যার দায়িত্বটা পালন করেন আমার বিশ্বাস এবার ঈদুল আযাহা নিরাপদ ঈদযাত্রা পালন করতে পারবো। চন্দ্রার মোড় এলাকায় বাস কাউন্টার করা হয়। 

বাস কাউন্টার যদি সরিয়ে দেওয়া হয়, রাস্তার উপর গাড়ি রেখে যাত্রীকে তোলার জন্য কোন নিয়ম মানতে চান না। যাত্রী উঠাচ্ছেন যাত্রী নামাচ্ছেন প্লিজ আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এটা শৃঙ্খলার মাধ্যমে করবেন যদি আপনারা শৃঙ্খলার মাধ্যমে করতে পারেন আমার বিশ্বাস আমাদের এই আয়োজন এই যে আশা এই যে আপনারা বসে আছেন তার সার্থক হবে। এই প্রত্যাশা রাখছি আমরা মনে করছি ঈদুল আযহা এই যাত্রাটা আপনারা সবাই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করে সফল করবেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূইয়া সভাপতিত্বে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড.মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুর পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান সহ বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]