বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


প্রধানমন্ত্রী বিশ্বাস করেন জনগনের টাকায় বিলাসিতা নয় : আইন মন্ত্রী
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : )
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ। সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে কবি নজরুল ইসলামকে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কবর দেয়া হয়। কবি নজরুল বিশ্বাস করতেন সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। যারা নজরুলকে ভালবেসেছেন তারা বলতে পারবেন নজরুলের গভীরতা। 

কথাগুলো বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি। তিনি রোববার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে তিনদিন ব্যাপী জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের ২য় দিন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এমপিদের টেক্স ফি গাড়ি দেয়া বন্ধ করেছেন। তিনি বিশ্বাস করেন জনগনের টাকায় বিলাসিতা নয়। 

ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি, ময়মনসিংহের উপ মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ আতাউল কিবরিয়া।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশরী’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার মোঃ খালেকুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যলয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল মাওলা (মাওলা প্রিন্স), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম, এম ফিল।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]