প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:৫৯ পিএম (ভিজিট : )
হাইওয়ে পুলিশ যদি পরিবহন শ্রমিকদের কার্যকরভাবে আইন মানতে বাধ্য করতে পারে, তাহলে এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
রবিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের নিয়ে আয়োজিত এক গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ঈদের আগে ও পরে কোনো অবস্থাতেই মহাসড়কের পাশে পশুর হাট কিংবা বাজার বসতে দেওয়া হবে না। এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে দেশের বিভিন্ন মহাসড়কে চলমান সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও জানান তিনি।
সভায় পরিবহন শ্রমিক নেতারা কালিয়াকৈরে একটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে শ্রমিকদের যৌক্তিক সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।সভায় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান রশীদ, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, মজিবুর রহমান,জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া। পুলিশ সুপার শরিফ উদ্দিন, শ্রমিক নেতা হুমায়ুন কবির খানসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।