বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতাকে পুলিশে সোপর্দ করেছে জনতা
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : )
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

২৩ মে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনায় অভিযুক্ত যুবক ও সাবেক ছাত্রদল নেতাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ করে স্থানীয়রা।

অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সাজবারখিলা মহল্লার বাসিন্দা। নির্যাতিতা গৃহবধূ তার স্বামীর সঙ্গে এনামুলের ভাড়া বাসায় থাকতেন। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, এনামুল দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে গৃহবধূর প্রতি অশালীন মন্তব্য করে আসছিলেন। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে বেশ কয়েকবার মধ্যস্থতা করা হয়। এরপর থেকেই এনামুল ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, শনিবার দুপুরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই এনামুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান, শনিবার রাতে এনামুলকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ২৪ মে রোববার সকালে ধর্ষণের মামলা করেন নির্যাতিতা। অভিযুক্ত এনামুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামুল হাসান আনন্দ যুগান্তরকে বলেন, এনামুল সাবেক ছাত্রদল ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য হলেও তাকে ফাঁসানো হয়েছেওই নারী তার সাবেক স্বামীকে ছেড়ে এনামুলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে। এনামুলকে মিথ্যা ফাঁস করতেই তিনি এই ধর্ষণ নাটক মঞ্চস্থ করেছেন।”








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]