বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


চিকিৎসা না দিয়ে হাম রোগীদের ফেরাচ্ছে বেসরকারি হাসপাতাল! এক বিছানায় তিন-চার শিশু
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : )
চট্টগ্রামে হামের সংক্রমণ দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে। অথচ এই পরিস্থিতিতেও একশ্রেণির বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক হামে আক্রান্ত শিশুদের দরজা থেকেই ফিরিয়ে দিচ্ছে। ছোঁয়াচে রোগের ভয় দেখিয়ে এবং দায়িত্ব এড়াতে তারা রোগীদের সরকারি হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে।

এর ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো টার্শিয়ারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীর ঢল নামছে। শয্যার অভাবে একটি বিছানায়ই তিন থেকে চারজন শিশুকে একসাথে রেখে চিকিৎসা দিতে হচ্ছে চিকিৎসকদের। উদ্বিগ্ন অভিভাবকরা পড়ছেন চরম ভোগান্তিতে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন,"আমরা আশা করি, করোনাকালীন সময়ের মতো এবারও সবাই হাম আক্রান্ত শিশুদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করবেন।"

পরিস্থিতি সামলাতে গত ২০ মে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি সকল জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনকে কঠোর নির্দেশনাসহ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে হাম উপসর্গে আসা রোগীকে অন্যত্র না পাঠিয়ে যথাযথ চিকিৎসা এবং প্রয়োজনে পৃথক শয্যার ব্যবস্থা করতে বলা হয়েছে। বর্তমানে মোট ভর্তি রোগী ১,৮৪৪জন, ল্যাবে হাম শনাক্ত ১৫৬, সুস্থ হয়ে বাড়ি ১,৫৯০, গত ২৪ ঘণ্টায় নতুন ৩১ ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনাকালে যেভাবে ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা বা বেসরকারি খাতে নজরদারি দল গঠন করা হয়েছিল, হামের ক্ষেত্রে এখন পর্যন্ত সেরকম কোনো সমন্বিত পদক্ষেপ নেই। দ্রুত আইসোলেশন সেন্টার ও হাম কর্নার চালু না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তারা সতর্ক করছেন।

চট্টগ্রাম জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়া গণমাধ্যমকে বলেছেন   "হাম পুরনো ও পরিচিত রোগ হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক কম। তবে শিশু মৃত্যু বাড়ছে, তাই দ্রুত আইসোলেশন সেন্টার খোলা এখন সময়ের দাবি।"

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন ১ হাজার ৮৪৪ জন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]