বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


পূবাইল বাজার স্কুল মাঠে পশুর হাট, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : )
গাজীপুর মহানগরীর পূবাইল বাজার স্কুলের সামনের মাঠে অস্থায়ী পশুর হাট বসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার বিদ্যালয় ছুটির পর ব্যানার- ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল মাঠে পশুর হাট বসালে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে। পশুর বর্জ্য ও দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া হাটের কারণে মাঠে গর্ত ও কাদা সৃষ্টি হলে খেলাধুলা, শরীরচর্চা ও নিয়মিত পিটি কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, মাঠ আমাদের খেলাধুলা ও শরীরচর্চার একমাত্র জায়গা। এখানে পশুর হাট বসানো হলে স্কুল খোলার পর ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে।

এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকরা। তারা বিদ্যালয়ের সামনের মাঠের পরিবর্তে অন্য কোনো উপযুক্ত স্থানে পশুর হাট স্থানান্তরে গাজীপুর সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]