প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:১৫ পিএম (ভিজিট : )
ফরিদপুররর সালথায় আকস্মিক ঝড়ে বটগাছ উপড়ে গিয়ে পড়েছে বসতঘরের উপর। ঘরে থাকা একটি পরিবার প্রাণে বেঁচে গেলেন।
সোমবার (১৮মে) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ইদগাহ পাড়া এলাকার পিটুল মাতুব্বরের বাড়িতে এঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, পিটুল মোল্যার বাড়ির সাথে ইদগাহ মাঠের কোনায় রয়েছে পুরাতন একটি বটগাছ। আকস্মিক ঝড়ে বটগাছটি তার বসতঘরের উপর দুমড়ে-মুচড়ে পড়ে। এসময় ঘরে থাকা পরিবারের সদস্য প্রাণে বেঁচে যান। আলৌকিক ভাবে পরিবারটি বেঁচে যাওয়ায় এলাকাবাসী দেখার জন্য ভীড় করছেন।
পিটুল মোল্যা বলেন, সন্ধ্যার পরপর উত্তর ও পশ্চিম দিক থেকে ঝড় ওঠে আসে। তখন ঘরের মধ্যে থাকা লোকজন বারান্দায় চলে যায়। আর খাটের উপর থাকা আমার পরিবারের একজন ঝড় দেখে গোয়ালঘর তালা দিতে যান। এসময় বিকট আওয়াজ দিয়ে বটগাছটি আমার ঘরের উপর এসে পড়ে। সাথে সাথে ঘর ভেঙ্গে খাটের সাথে মিশে যায়। আল্লাহু নিজের আমাদের বাঁচিয়েছেন। তা নাহলে হয়তো বাঁচতাম না।
দিনমুজুর পিটুল মোল্যার বসতঘর ও ঘরে থাকা মালামাল নষ্ট হয়ে গেছে। পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে বসবাস করবে।
এছাড়াও ভয়াবহ কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, বটগাছ পড়ে একটি পরিবারের ক্ষতি হওয়ার খবর পেয়েছি। ওখানে লোক পাঠানো হয়েছে। আমরা সরকারী ভাবে তাদের পাশে দাড়াবো।