বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন, ভেড়িবাঁধ ও স্লুইস গেট নির্মাণের দাবি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:৫৩ এএম   (ভিজিট : )
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে জলাবদ্ধতা ও লবণাক্ততার সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় সন্ন্যাসী এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন সড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র সহযোগিতায় স্থানীয় সংগঠন সিসিআরসি।

মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা বলেন, খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া, চালিতাবুনিয়া ও খাউলিয়া গ্রামের তিনটি বিস্তীর্ণ কৃষি মাঠ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে চরম ক্ষতির মুখে রয়েছে। কৃষকরা সেখানে একটি ফসলের বেশি আবাদ করতে পারছেন না। খাল থেকে জোয়ারের সময় লবণাক্ত পানি উঠে জমিতে প্রবেশ করায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, কৃষকরা বছরের পর বছর ক্ষতির সম্মুখীন হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। কৃষি উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

মানববন্ধন থেকে বক্তারা সরকারের কাছে দ্রুত ভেড়িবাঁধ ও স্লুইস গেট নির্মাণের দাবি জানান, যাতে লবণাক্ত পানি নিয়ন্ত্রণ করে কৃষিজমি রক্ষা করা সম্ভব হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সিসিআরসি’র সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন হাওলাদার এবং উপজেলা সুশীল সমাজ নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকনসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]