রবিবার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কালিয়াকৈরে ভূমি সেবার উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:৩৪ এএম  (ভিজিট : ৪৯)
 
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভূমিসেবা মেলা ২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন, জনসচেতনতা মূলক সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। 
র‍্যালীটি উপজেলা ভূমি অফিস থেকে শুরু করে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফাহিম শাহরিয়ার এর সভাপতিত্বে উদ্বোধন ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। 

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা সাব- রেজিস্ট্রার কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ - সভাপতি মিজানুর রহমান শেলী, কালিয়াকৈর পৌর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ, গাজীপুর জেলা জার্সাস এর আহবায়ক শাহ- এরশাদ ফকির, কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, শ্রীফলতলী ভূমি কর্মকর্তা মহানন্দা বর্মন, সফিপুর ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক , দলিল লেখক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]