শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : )
ময়মনসিংহের ভালুকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর ও ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে  প্রায়  ২০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি। সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী গ্রামের খন্দকার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম এবং মিতু আক্তারের মালিকানাধীন বাসা বাড়িতে হঠাৎ করেই বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশে থাকা লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন তীব্র আকার ধারণ করে এবং একে একে সাতটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আশরাফুল ইসলাম জানান, আমার বসত বাড়ির ৪টি ঘরে থাকা নগদ ২লাখ টাকা, পরিবারের গহনা, শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে আমার এক মুঠো খাবারও নেই।

স্থানীয় মাহফুজ খন্দকার জানান, হঠাৎ করে লাগা এই ভয়াবহ অগ্নিকান্ডে আশরাফুল ইসলাম এবং মিতু আক্তারের বসত বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। যার কারণে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা নিয়ে আমরা তদন্ত করিনি।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
উলিপুরে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]