রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


সৌদি আরবে চাঁদ দেখা গেছে: পবিত্র ঈদুল আজহা ২৭ মে, হজ ২৬ মে
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:৫৮ পিএম  (ভিজিট : ২৯৭)
সৌদি আরবে আজ রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। আজ দেশটির আনুষ্ঠানিক কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী, ঈদের আগের দিন অর্থাৎ ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই হজ পালনের জন্য এবার বিশ্বের প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় সমবেত হচ্ছেন, যার মধ্যে বাংলাদেশ থেকেই যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী। আগামী ২৩ জুন মধ্যরাত থেকে হাজিরা হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পবিত্র মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। পরবর্তীতে ২৬ মে আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে সম্পন্ন হবে ২০২৬ সালের পবিত্র হজের মূল পর্ব।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো আল্লাহর মেহমানদের বরণ করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে হাজিদের নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি, থাকা এবং খাওয়ার জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে তীব্র গরমের কথা মাথায় রেখে মিনা ও আরাফাতের ময়দানে উন্নত মানের এয়ার কন্ডিশনড (এসি) তাঁবুসহ আধুনিক সব ধরনের নাগরিক ও চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]