বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


চাল বিতরণে কোনো অনিয়ম বরদাশত করা হবে : ডা. লিটন এমপি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : )
গরিব-অসহায়দের জন্য বরাদ্দকৃত চাল যেন কোন অবস্থাতেই নিম্নমানের না হয় এবং ওজনে কখনো কম না দেওয়া হয় সেদিকে কঠোর নজর রাখতে হবে নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। একইসাথে অসহায়দের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না মর্মে হুশিয়ারি দিয়েছেন। সরকারি খাদ্য গুদামে নিম্নমানের ধান ক্রয় করা থেকে বিরত থাকার আহবান জানিয়ে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মানসম্মত ধান সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) ময়মনসিংহের ত্রিশালে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

উপজেলার ধানীখোলা এলএসডি মিলনায়তনে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বোরো সংগ্রহের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা শ্যামল সরকার, ধানীখোলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত বিশ্বাস, ধলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমেল সরকার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি প্রমূখ।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]