শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কুড়িগ্রামে ৩ শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া নূরে মদিনা একাডেমিতে এখন ৪ শতাধিক শিক্ষার্থী
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : )
কুড়িগ্রাম পৌরসভার পূর্ব মুন্সিপাড়ায় ২০১২ সালে মাত্র ৩ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে নূরে মদিনা হিফজুল কুরআন একাডেমি। সময়ের ব্যবধানে বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শুরুতে ছোট পরিসরে হিফজ শিক্ষার কার্যক্রম চালু হলেও বর্তমানে আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও পরিচালিত হচ্ছে। আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় পরিচালিত এই প্রতিষ্ঠানে হিফজ বিভাগ ছাড়াও চট্টগ্রাম বোর্ড পরিচালিত নূরে মদিনা শিশু একাডেমির অধীনে প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চলছে।

এছাড়াও প্রতিষ্ঠানটির কয়েকটি শাখা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বর্তমানে এখানে প্রায় ৪২ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন। স্থানীয়দের মতে, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানে সন্তান অধ্যয়নরত কয়েকজন অভিভাবক জানান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার সুযোগ থাকায় তারা সন্তানদের এখানে ভর্তি করাচ্ছেন। আবাসিক ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকিও তাদের কাছে ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ মুহাম্মদ আকরাম হুসাঈন বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও সাধারণ শিক্ষায় গড়ে তোলার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।

স্থানীয়দের মতে, সময়ের সঙ্গে শিক্ষার্থীর সংখ্যা ও কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনে পরিচিতি পেয়েছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
উলিপুরে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]