প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৪১ পিএম
(ভিজিট : ৪৯)
বরিশালের বানারীপাড়া উপজেলায় পৃথক অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামে দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ ও ডিবি।
গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নের বটতলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বানারীপাড়া থানা পুলিশ। এ সময় শিয়ালকাঠী গ্রামের মাদক ব্যবসায়ী মেহেদী হাসান হীরাকে ১২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
একইদিন পৃথক অভিযানে ডিবি পুলিশ বানারীপাড়া আবাসনের গোডাউন এলাকা থেকে মাদক সম্রাট শাকিলের অন্যতম সহযোগী কাওছারকে ৪০ পিস ইয়াবাসহ আটক করে।
পরে তাদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
শুক্রবার (১৫ মে) তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মো. মজিবুর রহমান বলেন, বানারীপাড়াকে মাদকমুক্ত করতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।