বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাগেরহাটে ৬ হাজার ৬৪৬ কৃষকের কৃষিঋণ মওকুফ : খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : )
বাগেরহাটে ৬ হাজার ৬৪৬ জন কৃষকের মোট ৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৯৩ টাকার কৃষিঋণ মওকুফ করবে সরকার। একই সঙ্গে কৃষকদের সুবিধার্থে জেলার ২৫টি খালের ৪৮ দশমিক ৫৫ কিলোমিটার পুনঃখনন এবং ৩৮ হাজার ৩০০টি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জেলা তথ্য অফিস এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

“সরকারের নির্বাচনী ইশতেহার: ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফের সুফল” শীর্ষক এ প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন গোলাম মোঃ বাতেন।

গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মুঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন, সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল, অগ্রণী ব্যাংক এর এজিএম মো. শরিফুল ইসলাম, সামাজিক বন বিভাগের কর্মকর্তা চিন্ময় মধুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতারা।

সভায় সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরা হয়। বিশেষ করে কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের পরিবহন সুবিধা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোঃ বাতেন বলেন, বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে কর্মসংস্থান, সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সুষম উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আইনের শাসন এবং খাদ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, কৃষিঋণ মওকুফ, খাল পুনঃখনন ও বৃক্ষরোপণের মতো উদ্যোগ সরাসরি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। এসব কার্যক্রম যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন হয়, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হবে।

প্রেসব্রিফিংয়ে বক্তারা বলেন, খাল খননের মাধ্যমে কৃষিজমিতে পানির প্রবাহ বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা কমবে। অন্যদিকে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]