মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামের রাউজানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৬ ঘর, মারা গেছে ৭ গরু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:১৬ পিএম  (ভিজিট : ৬১)
চট্টগ্রামের রাউজানে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে। আগুনে প্রাণ হারিয়েছে সাতটি গরুও। এতে কয়েকটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।

মঙ্গলবার (১২ মে) রাত দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের নোয়া মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা হলেন আবুল কালাম, সামশুল আলম, ফজলুর রহমান, আবদুর রহমান, হাবিবুর রহমান ও আবু তাহের।

স্থানীয়দের ভাষ্য, রাতে গোয়ালঘরে মশা দূরে রাখতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। প্রথমে গোয়ালঘরে আগুন লাগে, পরে মুহূর্তেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় একে একে পাঁচটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে যায়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আবুল কালাম। তিনি জানান, কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা দুটি গরুসহ মোট সাতটি গরু আগুনে মারা গেছে। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা। আগুন লাগার সময় ঘর থেকে কিছুই বের করতে পারেননি। শুধু একটি গরুর বাছুরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত গৃহবধূ তৈয়্যবা আক্তার বলেন, আগুনে তাদের সবকিছু শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে।

খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুল আলম বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]