প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:১৮ পিএম (ভিজিট : )
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে বুধবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, জেলা তথ্য অফিস শেরপুর এর পক্ষ থেকে সরকারের নির্বাচনী ইশতেহারসহ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের একযোগে ৬৬টি তথ্য অফিসের উদ্যোগে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডসহ সকল কার্যক্রমের প্রচারণা তুলে দেওয়া হয়।
এসময় জেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মোঃ রায়হানুল আলম তথ্য অফিসের সকল কার্যক্রমের ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।