সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কুড়িগ্রাম সদরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:০০ পিএম  (ভিজিট : ৮৯)
কুড়িগ্রাম সদর উপজেলায় জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার আলোর ভুবন প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব এবং বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি)-এর সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. মো. শহিদুল আলম।

মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার মোট ১০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ, অভিযোজন কৌশল ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় জনগণের মধ্যে জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু অভিযোজন ও জীবিকায়নে কার্যকর ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই ছিল মেলার মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) মেলার আয়োজন করে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]