বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে দীর্ঘ ৩৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি চার কিশোরীর!
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : )
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের চার শিক্ষার্থী বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার ৩৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো তাদের সন্ধান মেলেনি। গতকাল রোববার (১০ মে) সকালে পৃথকভাবে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়।

গতকাল রাতেই বিদ্যালয়পড়ুয়া চার কিশোরী নিখোঁজের ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, নিখোঁজ সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২) নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আর সানজিদা আক্তার রায়সা (১৩) একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তবে নিখোঁজ আয়শা আক্তার (১৫) অন্য একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। নিত্যদিনের মতো গতকালও সকালে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়েছিল।

নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, তাদের বিদ্যালয়ের নিখোঁজ তিনজন শিক্ষার্থী শ্রেণি কার্যক্রমে অনুপস্থিত ছিল। পরে বিকেলে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের কথা বলে বের হয়েছিল। ইতোমধ্যে তাদের সহপাঠীদের সঙ্গে আলাপ করে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে, তবে কোনো তথ্যই পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, প্রথমে বিদ্যালয়ে এবং পরে আত্মীয়-স্বজনদের ঠিকানায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১২টার দিকে তারা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং-৫৫৮ দায়ের করেছেন।

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ ছাত্রীদের সঙ্গে মুঠোফোন নেই, যে কারণে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান জানা সম্ভব হচ্ছে না। তবে যাতায়াতের মাধ্যম বাস ও লঞ্চগুলোতে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে তারা আর বাড়ি ফেরেনি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]