বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:২৫ পিএম   (ভিজিট : )
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে এসে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৯ই এপ্রিল শনিবার বিকেলে কয়েকজন বন্ধুর সাথে মোঃ হামিম (১২) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র  কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরের পানিতে গোসল করতে নামে।বেশ কিছুক্ষণ পর তারা গোসল করে পানি থেকে উপরে উঠলেও  হামিম নামের ছেলেটি উপরে উঠেনি দেখতে পেয়ে, বাকি ছেলেরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। 

সে সময় হামিমের সহপাঠীরা দ্রুত উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের ঘটনা জানায়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আনসার সদস্যরা দ্রুত পুকুরে নেমে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হামিমকে উদ্ধার করতে সক্ষম হয়। তারা সে সময় দ্রুত হামিমকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য পরিষদ কমপ্লেক্স এ নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোখলেসুর রহমান সোহান, তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ঘটনা স্তল পরিদর্শন করেন এবং মৃত হামিমের শোকসন্তপ্ত  পরিবারের  প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

উল্লেখযোগ্য যে মৃত হামিম কটিয়াদী পৌর এলাকার চড়িয়াকোনা মহল্লার মোঃ হুমায়ুনের ছেলে।সে কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। তারা সপরিবারে ভোগপাড়া খাদ্য গুদাম সংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]