শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ভাঙার মুখে হোকার সমিতির ঘর, দুশ্চিন্তায় কুড়িগ্রামের পত্রিকা হোকাররা
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : )
কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে জেলা পরিষদের একটি ছোট্ট কক্ষে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে পত্রিকা হোকার সমিতির কার্যক্রম। প্রতিদিন ভোরে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এসে পৌঁছায় এই ঘরটিতে। সেখান থেকেই জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত, দোকানপাট, রেস্টুরেন্ট এবং বাসাবাড়িতে নিয়মিত সংবাদপত্র পৌঁছে দেন হোকাররা।

এই কাজের মাধ্যমেই জীবিকা নির্বাহ করছেন বেশ কয়েকটি পরিবারের সদস্যরা। তবে সম্প্রতি জেলা পরিষদ মার্কেট উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বজ্র ও নির্মাণসামগ্রী আনা-নেওয়ার জন্য একটি বাইপাস রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে হোকার সমিতির ব্যবহৃত ঘরটি ভেঙে ফেলার নির্দেশনা আসায় উদ্বেগ ও হতাশায় পড়েছেন হোকাররা।
হোকারদের দাবি, আশেপাশে আরও বেশ কয়েকটি দোকান ও ঘর থাকলেও শুধুমাত্র তাদের ঘরটিই সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে তারা নিজেদের প্রতি বৈষম্যের শিকার বলেও অভিযোগ তুলেছেন।
হোকার সমিতির সদস্যরা জানান, এই ছোট্ট ঘরটিই কুড়িগ্রামে জাতীয় দৈনিক প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, সমকাল, সংবাদ প্রতিদিনসহ বিভিন্ন পত্রিকার একমাত্র বিতরণকেন্দ্র। ঘরটি ভেঙে দেওয়া হলে সংবাদপত্র সংরক্ষণ, বাছাই ও বিতরণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

এ বিষয়ে হোকার সমিতির  ওসাম আলী বলেন, আমরা প্রতিদিন বাসাবাড়ি ও অফিসে খবরের কাগজ পৌঁছে দেই। এই কাজ করেই পরিবার চালাই। যদি আমাদের ঘরটি ভেঙে ফেলা হয় তাহলে কোথায় পত্রিকা রাখবো, কীভাবে ডেলিভারি দিবো? আমাদের ঘর ছাড়া অন্য পাশ দিয়েও বাইপাস রাস্তা করা সম্ভব। আর যদি ভাঙতেই হয়, তাহলে আগে আমাদের বিকল্প একটি ঘর দিতে হবে। অন্যথায় কুড়িগ্রামের কোনো অফিস-আদালতে আমরা পত্রিকা সরবরাহ করবো না।
তিনি আরও বলেন, আমরা গরিব মানুষ বলেই বারবার বৈষম্যের শিকার হচ্ছি।

এ বিষয়ে কুড়িগ্রামের তরুণ সাংবাদিক আশির্বাদ রহমান বলেন, সংবাদপত্র শুধু একটি কাগজ নয়, এটি মানুষের তথ্য জানার অন্যতম মাধ্যম। যারা প্রতিদিন মানুষের দোরগোড়ায় সংবাদ পৌঁছে দেন, তাদের জীবিকা ও কার্যক্রম যেন ব্যাহত না হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়া প্রয়োজন।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় জেলা পরিষদের কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে আগামী রবিবার হোকার সমিতি ও জেলার সাংবাদিকদের নিয়ে জেলা পরিষদে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
উলিপুরে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]