বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে বাদশা তালুকদার পারভেজ, উজিরপুরে আনন্দ মিছিল
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:১৮ পিএম  (ভিজিট : ৩০৭)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) ঢাকা মহানগর দক্ষিণ শাখার নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কৃতি সন্তান, তরুণ ছাত্রনেতা বাদশা তালুকদার পারভেজ।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বাদশা তালুকদার পারভেজ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, পরিশ্রম ও দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে তাঁর এই পদপ্রাপ্তির খবরে বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজার এলাকায় গতকাল মঙ্গলবার (৫ মে) হারতা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

মিছিলটি হারতা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বাদশা তালুকদার পারভেজকে ফুলের শুভেচ্ছা জানান এবং তাঁর এই সাফল্যে আনন্দ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “বাদশা তালুকদার পারভেজের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত নয়, বরং পুরো উজিরপুরবাসীর জন্য গর্বের। আমরা আশা করি, তিনি নতুন দায়িত্বে থেকে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবেন।”

এ বিষয়ে বাদশা তালুকদার পারভেজ বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। দলের আদর্শ বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাব।”








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]