বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে পিওর ওয়াটার সাপ্লাই স্কিম উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:৩৪ পিএম   (ভিজিট : )
বাউফল  উপজেলার কালিশুরি বাজারে পিওর ওয়াটার সাপ্লাই স্কিমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের এই উদ্যোগকে কবুল করেছেন। আমরা আশা করি, বাকি কাজগুলোও যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি—আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।”

তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, টেকনিক্যাল টিম থেকে শুরু করে শ্রমজীবী সকল কর্মীর অবদান এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি তাদের সবার জন্য দোয়া কামনা করেন।

এমপি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর তিনি পুরো উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট লক্ষ্য করেছেন। এ বিষয়ে তার কাছে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পুকুর শুকিয়ে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। বর্তমানে প্রায় তিন থেকে চার হাজার গভীর নলকূপ স্থাপনের আবেদন জমা রয়েছে।

এই প্রেক্ষাপটে ওয়াটার সাপ্লাই স্কিম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচ কিলোমিটার এলাকার মানুষ উপকৃত হবে। এর আগে কালাইয়া এলাকায় একটি স্কিমের কাজ শুরু হয়েছে, যা শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করছি।”

তিনি আরও জানান, বাউফলের জন্য দুটি স্কিম বরাদ্দ থাকায় একটি কালাইয়া এবং অন্যটি উত্তর বাউফলের ধুলিয়া-কালিশুরি বাজার এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, কালিশুরি ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক এটিএম আজহারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]