বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


‎ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে সালথায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:২৩ পিএম   (ভিজিট : )
‎ফরিদপুরের সালথা উপজেলার কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। 

এতে প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হয়। এ সময় তারা  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দেয়। পুরো স্কুল জুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
‎শিক্ষার্থীরা স্কুল ভবনের বারান্দা ও মাঠে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। অনেককে ভবনের ওপরতলা থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিভাবক ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
‎শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন শরীফ ওরফে (মাসুম)
দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম করে আসছেন এবং তাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করছেন। 
তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ক্লাস বর্জন কর্মসূচি পালন করে।
‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ঘটনাস্থলে যান। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের ক্লাসে ফিরিয়ে দেন।
‎এ বিষয়ে ইউএনও দবির উদ্দিন বলেন, “প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে কিছু অস্পষ্টতা রয়েছে এবং বিষয়টি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। 

আমরা বিষয়গুলো পর্যালোচনা করেছি। প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছ থেকে হিসাব গ্রহণ করে তা যাচাই করা হবে। আশা করছি, দ্রুতই সমস্যার সমাধান হবে।”
‎তিনি আরও বলেন, স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টির স্থায়ী সমাধান করা হবে এবং তিনি ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের  উদ্দেশ্যে বলেন আপনাদের সন্তানদের কে সম্পদ দিয়ে নয় তাদের কে সুশিক্ষায় শিক্ষিত করে ওদেরকেই সম্পদ তৈরী করুণ।
‎এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কোন বক্তব্য পাওয়া যায়নি, তিনি বলেন এখন আমার কোন কথা বলার সময় নেই। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]