শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


মাতাল চালকের ধাক্কায় দক্ষিণ কোরিয়ায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:৩৫ পিএম  (ভিজিট : ১৮৮)
দক্ষিণ কোরিয়ার জঞ্জুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত হাসিবুর রহমানের বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলায়। তিনি দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। জানা যায়, শনিবার (২ মে) গভীর রাতে কাজ শেষে ইলেকট্রিক স্কুটার চালিয়ে বাসায় ফিরছিলেন হাসিবুর। রাস্তা পার হওয়ার সময় এক মাতাল চালকের দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথায় মারাত্মক আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় উদ্ধারকারীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে রোববার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

হাসিবুর রহমান ২০২৩ সালের শেষ দিকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। মাত্র চার মাস আগে দেশে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বন্ধু ও সহপাঠীদের ভাষ্য, তিনি অত্যন্ত মেধাবী, ভদ্র ও বিনয়ী একজন মানুষ ছিলেন।

বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।

নিহতের বন্ধু আরেক প্রবাসী রিপন হোসাইন বলেন, “এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। সোমবারের পর লাশ দেশে পাঠানো হতে পারে।”
উল্লেখ্য, হাসিবুর গত বছরের ডিসেম্বরে বিয়ে করেন এবং স্ত্রীসহ দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছিলেন। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]