সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কুড়িগ্রামে জমকালো আয়োজনে পহেলা মে ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:১৩ পিএম  (ভিজিট : ৯৯)
জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে মহান পহেলা মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস।

শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৮টা থেকে শহরের স্বাধীনতা বিজয়স্তম্ভ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেয় কুড়িগ্রাম ট্রাক, টাংলরি, কাভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নসহ জেলার ২৭টি শ্রমিক সংগঠনের প্রায় পাঁচ হাজার শ্রমিক। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ও দাবির কথা তুলে ধরেন।

স্বাধীনতা বিজয়স্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা। এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা এনসিপির সভাপতি মুকুল মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান এবং শ্রম অধিদপ্তর রংপুরের সহকারী আতাউর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]